ঢাকা বিভাগ

ব্ল্যাকমেইলার মেরিন ইঞ্জিনিয়ার ও ভুয়া এসআই গ্রেপ্তার! যা ঘটল আশুলিয়ায়

রাতারাতি ধনী হওয়ার লোভে পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল এবং সিআইডি পুলিশ সেজে প্রতারণা, এই দুই অভিযোগে আশুলিয়ায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এবং অন্যজন নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন।

সিআইডি সূত্রে জানা গেছে, মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আল আসিফ মাহমুদ প্রিন্স (২৫) একটি ফেসবুক আইডির মাধ্যমে এক নারীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করে। এরপর সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বড় অঙ্কের টাকা দাবি করেন। ভুক্তভোগী ওই নারী সম্মানের ভয়ে বিভিন্ন সময়ে ২৪ হাজার টাকা প্রদান করেন। এ ঘটনায় থানায় মামলা হলে সিআইডি তদন্ত শুরু করে প্রিন্সকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ব্ল্যাকমেইলিংয়ে ব্যবহৃত দুটি মোবাইল ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

অন্যদিকে, রিপন মিয়া (২৪) নামে এক প্রতারক নিজেকে সিআইডির ‘এসআই ইকবাল’ বা ‘এসআই আরমান’ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি ফোন উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে এবং অন্যান্য বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের কাছ থেকে মোট টাকা হাতিয়ে নিয়েছেন। সিআইডি গত বুধবার (২ এপ্রিল) রাতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করে।

জনসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকতে এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ না করার জন্য অনুরোধ জানিয়েছে সিআইডি। বিশেষ করে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কেউ অর্থ দাবি করলে কোনো লেনদেন না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button