ঢাকা বিভাগ

অবশেষে ধরা খেল লরি চালক! ১৮ হাজার লিটার ডিজেলসহ যা ঘটল…

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের চৈতন্যা এলাকায় একটি লরি থেকে ১৮ হাজার লিটার ডিজেল আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। আটক লরির চালকের নাম অলিউল্লাহ (৪০)। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকার আলী আকবরের ছেলে।

ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ কালোবাজারে বিক্রির সময় এই বিপুল পরিমাণ ডিজেলসহ লরিটি আটক করে। পরে ডিজেল ভর্তি লরিটি পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং চালককে শিবপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button