ঢাকা বিভাগ

বাজারে তীব্র সংকট! নরসিংদীতে জ্বালানি তেলে যা ঘটল…

নরসিংদীতে কৃত্রিম জ্বালানি সংকট তৈরির দায়ে দুই ভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অকটেন, পেট্রোল ও ডিজেল জব্দ করেছে প্রশাসন। বুধবার (১ এপ্রিল) রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার ও পাঁচদোনা মোড় এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে ২৭০ লিটার অকটেন এবং ৭০০ লিটার ডিজেল এবং আয়াজ এন্টারপ্রাইজ থেকে ১ হাজার লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন মজুদের দায়ে প্রতিষ্ঠান দুটির মালিক হুমায়ুন করিব ও কাইয়ুমকে যথাক্রমে ৪০ হাজার ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত জ্বালানি তেল খোলা বাজারে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে এই অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button