ঢাকা বিভাগ
হোমনায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার! যা ঘটল রাতে…

কুমিল্লার হোমনায় এক যুবককে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে মনির হোসেন (৩৮) নামে যুবককে আটক করা হয়। দুর্গাপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মনির হোসেনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পিস্তলটিতে ‘মেইড ইন ইউএসএ’ লেখা ছিল। এ বিষয়ে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত বলেন, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।





