অবশেষে নরসিংদী জেলা পরিষদে কে বসছেন? সরকারের সিদ্ধান্তে হতবাক সবাই!

বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৬ই আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ২০০৮ সালে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে জাতীয়তাবাদী দল মনোনীত চার দলীয় ঐক্যজোটের ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা শাখার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই নিয়োগ নরসিংদীর রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তার আগামী পদক্ষেপ কি হবে তা নিয়ে চলছে জল্পনা।





