ঢাকা বিভাগ
সিদ্ধিরগঞ্জে হাজার লিটার ডিজেল জব্দ! জড়িত ব্যক্তিকে দেওয়া হলো ২ মাসের জেল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুত রাখা ৯ হাজার একশ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে এবং অবৈধ মজুত বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





