ঢাকা বিভাগ

সূত্রাপুরে ফ্রাই বাকেটের নতুন শোরুম! যা ঘটল উদ্বোধনে!

রাজধানীর সূত্রাপুরে জনপ্রিয় ফাস্টফুড চেইনশপ ‘ফ্রাই বাকেট’-এর নতুন শোরুম চালু হয়েছে। সম্প্রতি শাহ আলী কমপ্লেক্সের ২৭/২৮ তনুগঞ্জ লেনে প্রতিষ্ঠানটির ২৩তম শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্র্যান্ডটির জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ আনোয়ার হোসে এই উদ্বোধন করেন।

নতুন এই শোরুমে গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে বিভিন্ন আকর্ষণীয় অফার। বিশেষ করে, ৪১ শতাংশ ছাড়ে ২০ পিস চিকেন মাত্র ৯৯৫ টাকায় এবং ২৩ শতাংশ ছাড়ে ১০ পিস ক্রিসপি চিকেনের বিশেষ বাকেট অফার দেওয়া হচ্ছে। এছাড়াও, প্রতি শুক্রবার বিশেষ অফারে ২৯ শতাংশ ছাড়ে মাত্র ৭৪৫ টাকায় পাওয়া যাচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন, কোরিয়ান ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই ও ম্যাক্সকোলার কম্বো বাকেট। ৫০০ টাকা বা তার বেশি মূল্যের অর্ডারে থাকছে ফ্রি ডেলিভারি সুবিধা। সব ধরনের বার্গারেও চলছে ৩০ শতাংশ মূল্যছাড়।

‘ফ্রাই বাকেট’-এর হেড অব মার্কেটিং মো. সামি-উর-রহমান জানান, সাশ্রয়ী দামে সুস্বাদু খাবারের জন্য শিক্ষার্থীদের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশের কারণে সব বয়সের মানুষ এখানে আসছে। তিনি আরও জানান, ২০২৬ সালের মধ্যে আরও ৪৮টি নতুন শোরুম চালুর পরিকল্পনা রয়েছে এবং এ বছরই ঢাকার বাইরে অন্যান্য জেলাতেও শোরুম চালু করা হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button