ঢাকা বিভাগ
৫ টাকার জন্য যা ঘটল রাতে, হতবাক সারা দেশ!

রাজধানীর শেরেবাংলা নগর থানায় মাত্র ৫ টাকার জন্য খুনের মামলায় কাজল নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ঢাকার এগারো নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নূরুল ইসলামের আদালত মঙ্গলবার (৩১ মার্চ) এই রায় ঘোষণা করেন। রায়ে কাজলের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। কাজল নিহত ব্যক্তির কাছে ৫ টাকা চায়। টাকা দিতে দেরি হওয়ায় ধারালো ছুরি দিয়ে নিহত ব্যক্তির পেটে আঘাত করে কাজল। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচারকালে ১৫ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত এই রায় প্রদান করেন।





