ঢাকা বিভাগ

বন্দরে শিশু হত্যায় যুবকের ফাঁসি! জানলে শিউরে উঠবেন

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক শিশু হত্যা মামলায় রিপন (৩২) নামে এক যুবককে দেওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি – মৃত্যুদণ্ড। এই চাঞ্চল্যকর রায়ে আদালত আসামিকে দুই লাখ টাকা জরিমানাও করেছেন। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীমের আদালত এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া মদনপুর ইউনিয়নের লাউসার গ্রামের বাসিন্দা। মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে একটি দ্বন্দের জেরে শিশু আরাফাতকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে আদালত এই রায় প্রদান করলেন। মামলার অপর এক আসামিকে আদালত খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন মিয়া পলাতক ছিলেন।

এই রায় পরবর্তীতে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধির তাগিদ অনুভব করছেন অনেকে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button