ঢাকা বিভাগ

কৃষিজমি ধ্বংসের দায়ে যা ঘটল ৭ ইটভাটার, অবাক করা জরিমানার অঙ্ক!

মানিকগঞ্জের সিঙ্গাইরে কৃষিজমির উর্বর টপসয়েল কাটার অভিযোগে সাতটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। তাৎক্ষণিকভাবে এই জরিমানার টাকা আদায় করা হয়। সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

মেসার্স এএবি অ্যান্ড কোং-কে ৩ লাখ ৫০ হাজার, জেবিসি ব্রিকস-কে ২ লাখ, কেএফসি ব্রিকস-কে ৪ লাখ, মেসার্স সোহান ব্রিকস-কে ৪ লাখ, মেসার্স কেবিসি ব্রিকস-১ ও মেসার্স কেবিসি ব্রিকস-২ প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার এবং মেসার্স এম আর এম ব্রিকস-কে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এই ইটভাটাগুলো কৃষিজমির টপসয়েল কেটে ইট তৈরি করে আসছিল। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন কমে যাচ্ছে এবং পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি। এটি দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য বড় হুমকি। আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং নিয়মিত অভিযান চলবে।”

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button