ঢাকা বিভাগ

‘তেল নেই’ স্টিকারের আড়ালে বিশাল মজুত! পাম্প ম্যানেজার কারাগারে, যা ঘটল রাতে…

গাজীপুরের কোনাবাড়ীতে ‘তেল নেই’ লেখা একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় পাম্পের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, কোনাবাড়ির বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত ‘মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন’ বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রেখেও ‘তেল নেই’ বলে বিক্রি বন্ধ রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালেহুর রহমান জানান, অবৈধ মজুতের দায়ে ম্যানেজার আবুল কাশেম বাবুলকে (৬০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। জব্দকৃত তেল বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button