ঢাকা বিভাগ

ফতুল্লায় স্টেডিয়ামের সামনে গুলিসহ পিস্তল! এলাকায় চাঞ্চল্য, মিলল বড় রহস্যের আভাস

নারায়ণগঞ্জের ফতুল্লার রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে দশটার দিকে এই অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফেরদৌসুর রহমান ইমন সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালান। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, স্থানীয় সুপার স্টার কারখানার ওয়েস্টিজ মাল নামানোকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে একটি পক্ষ কারখানার সামনে এলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। তখন দৌড়ে পালাতে গিয়ে তারা এই অস্ত্র ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

স্থানীয়দের ভাষ্যমতে, সুপার স্টার কারখানার ওয়েস্টিজ মাল হামজা নামের একজন নামান। আজ ট্রাকে মাল লোড করার সময় প্রতিপক্ষ আরেকটি গ্রুপ এসে ঝামেলা শুরু করে। তখন হামজার লোকজন তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button