ঢাকা বিভাগ

বিমানবন্দরে তেল নেই! মহাসড়ক অবরোধ করে যা করল বাইকাররা!

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তেল (অকটেন) না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন একদল বাইকার। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রাত সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) বিপরীত পাশের মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

প্রায় আধা ঘণ্টা অবরোধের পর আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে বাইকাররা সড়ক ছেড়ে দেন। বিক্ষুব্ধ বাইকারদের অভিযোগ, তারা সন্ধ্যা থেকেই তেলের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ পাম্পের লোকজন তেল শেষ বলে চলে যান। তেল ছাড়া কোথাও যাওয়ার উপায় না থাকায় তারা রাস্তায় নেমে অবরোধ করতে বাধ্য হয়েছেন বলে জানান।

ফিলিং স্টেশনের অপারেটর মিজানুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় তেল শেষ হয়ে যাওয়ায় তারা পাম্প বন্ধ করে দেন। পরে উত্তেজিত বাইকাররা রাস্তা অবরোধ করে। উত্তরা পূর্ব থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপে রাত পৌনে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button