ঢাকা বিভাগ
আলোচিত কনটেন্ট ক্রিয়েটরকে যা ঘটল চিড়িয়াখানার সামনে! জনতা ও শিক্ষার্থীরা যা করলেন…

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকার সামনে থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছে জনতা ও একদল শিক্ষার্থী। রোববার বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আর এস ফাহিমের বিতর্কিত কর্মকাণ্ড ও ছাত্র আন্দোলনে উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়। তবে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিরাপত্তার স্বার্থে আর এস ফাহিমকে থানায় নিয়ে যাওয়া হয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানিয়েছেন, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।





