হঠাৎ যা ঘটল ঢাকায়: গরম বাড়ার পূর্বাভাস, জানলে অবাক হবেন!

রাজধানী ঢাকায় গরম বাড়তে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। রোববার (২৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস।
তবে, দেশের অন্যান্য অঞ্চলের জন্য ভিন্ন পূর্বাভাস রয়েছে। আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের প্রায় সব বিভাগে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।





