ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে দিনের বেলায় ফাঁকা গুলি ছুড়ে ৩ লাখ টাকা ছিনতাই: আতঙ্কে সাধারণ মানুষ

নারায়ণগঞ্জের বন্দরে ফাঁকা গুলি ছুড়ে এক বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরির সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে। তিনি জানান, ব্যাংক থেকে নগদ টাকা তুলে দোকানে দেওয়ার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। মদনপুর টু মদনগঞ্জ সড়কের লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরির সামনে পৌঁছালে আরেকটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় তারা পিস্তল ঠেকিয়ে ভয় দেখায় এবং একপর্যায়ে মারধর শুরু করে। পরবর্তীতে ফাঁকা গুলি ছুড়ে রনির ব্যাগে থাকা নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দিনের বেলায় প্রকাশ্যে সড়কের উপর এমন সাহসী ছিনতাইয়ের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে যারা দৈনন্দিন জীবনে নগদ অর্থ লেনদেন করেন, তাদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশ্রাফ উদ্দিন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের ধরতে পুলিশি তদন্ত অব্যাহত।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button