ঢাকা বিভাগ
ঝড়ের পূর্বাভাস! ১৯ জেলায় আসছে তুমুল তুফান, রাতের বাজারেই কাঁপবে বাংলাদেশ!

দেশের ১৯ জেলায় প্রবল ঝড় এবং বজ্রসহ বৃষ্টির তীব্র আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট—এই ১৯টি জেলায় উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে শক্তিশালী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।





