ঢাকা বিভাগ

মাথাবিহীন লাশ! মানিকগঞ্জে যা ঘটল যা জানলে শিউরে উঠবেন

মানিকগঞ্জে চাঞ্চল্য সৃষ্টি করা একটি মাথাবিহীন লাশ উদ্ধারের রহস্য অবশেষে উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পূর্বপরিকল্পিতভাবে অটোচালক রফিক মিয়াকে হত্যা করে তার অটো গাড়ি ছিনতাই করাই ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে।

মানিকগঞ্জ জেলা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, গ্রেপ্তারকৃত রিপন মিয়া, আরমান হোসেন ও সজীব নামের তিন ব্যক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারা রফিক মিয়াকে মাদক সেবনের কথা বলে কৌশলে কালিগঙ্গা নদীর তীরে নিয়ে যায় এবং সেখানে হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে অচেতন করে। এরপর ধারালো দা দিয়ে জবাই করে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে এবং লাশ ও মাথা দুটি আলাদাভাবে নদীতে ফেলে দেয়। তাদের মূল লক্ষ্য ছিল রফিকের অটো গাড়ি দখল করা, যা পিবিআই উদ্ধার করেছে।

গত মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কালিগঙ্গা নদীর তীরে মাথাবিহীন লাশটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহতের ভাই আরিফ মিয়া ও স্ত্রী জেসমিন আক্তার লাশটি রফিক মিয়া বলে শনাক্ত করেন। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়। পিবিআই এখনও রফিকের মাথাটি উদ্ধারের জন্য নদীতে ডুবুরি দলের মাধ্যমে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহত রফিক মিয়া ঘিওর উপজেলার বাসিন্দা ছিলেন এবং গত ২৪ মার্চ সকালে তিনি বাড়ি থেকে অটো নিয়ে বের হয়েছিলেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button