ঢাকা বিভাগ

চাপের মুখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক! যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অস্বাভাবিক চাপ বেড়েছে। গতকাল শুক্রবার থেকে এই চাপ বাড়তে থাকায় ঢাকামুখী লেনে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। পুলিশ জানিয়েছে, রাজধানীমুখী যানবাহনের সংখ্যা অনেক বেশি। তবে এখনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়কের পাশে অবস্থিত পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারিও স্বাভাবিক চলাচলে মাঝে মাঝে বাধা সৃষ্টি করছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে প্রায় ৪৬ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। এই বাবদ তিন কোটি ৪১ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। এই অতিরিক্ত চাপ মহাসড়কে ধীরগতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button