ঢাকা বিভাগ

ভাওয়ালের বুকে মহাসড়কে যা দেখল যাত্রীরা! চমকে যাবেন ভাবলেও!

দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভাওয়াল অংশে এখন নয়নাভিরাম ফুলের সমাহার। শাল-গজারি বনের বুক চিরে যাওয়া চার লেনের এই সড়কের মাঝখানের বিভাজকে ফুটে থাকা সাদা, গোলাপি ও লালচে রঙের হরেক রকমের ফুল মুগ্ধ করছে পথচারী ও যাত্রীদের। রাজেন্দ্রপুর এলাকা থেকে শুরু করে মাওনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১৩ ফুট প্রশস্ত এই ডিভাইডারে শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল ও তরুলতা।

চলন্ত গাড়ির যাত্রীদের একঘেয়েমি দূর করতে এই ফুলগুলো যেন প্রকৃতির এক রঙিন সম্ভার। শুধু যাত্রীরাই নন, স্থানীয়রাও এই সৌন্দর্যে আপ্লুত। অনেকেই গাড়ি থামিয়ে ছবি তুলছেন, ভিডিও ধারণ করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। তপ্ত দুপুরে বা পড়ন্ত বিকেলে—সব সময়েই এই ফুলের শোভা মনকে প্রশান্তি দেয়। নীল কাঞ্চন, কামিনী, কৃষ্ণচূড়া, টগর, রাধাচূড়া, অগ্নিশ্বর, পলাশ, গৌরীচূড়া, কনকচূড়া, কনকচাঁপা, কদম, কাঠবাদাম, জারুল ও রক্তকরবী সহ বিভিন্ন নামের ফুল বছরজুড়ে এই সড়ককে রাঙিয়ে রাখে।

তবে এই সৌন্দর্যের টানে কিছু মানুষ ঝুঁকিপূর্ণ আচরণও করছেন। অনেকে মহাসড়কের ডিভাইডারে উঠে ছবি তুলছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। কিছু অসচেতন দর্শননার্থী ফুলের ডাল ভেঙে ফেলছেন, যা পরিবেশের ক্ষতি করছে। সড়ক ও জনপথ বিভাগ গ্রিন ও পরিবেশবান্ধব মহাসড়ক তৈরির লক্ষ্যে এই চারা রোপণ করেছে এবং নিয়মিত পরিচর্যা করছে। এটি বায়ুদূষণ কমাতে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button