ঢাকা বিভাগ

গোসলে নেমেছিল চার বন্ধু… মিললো কেবল আবিরের নিথর দেহ!

মুন্সিগঞ্জের সদর উপজেলায় মেঘনা নদীর শাখা নদীতে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আবির হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়েছিল। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, বন্ধু ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সকালে সদর উপজেলার নলবুনিয়াকান্ডির গুদারাঘাট এলাকা থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়। আবির মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল এবং সদর উপজেলার সৈয়দপুর এলাকার মো. আকতার হোসেনের ছেলে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রবিবার চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। তাদের মধ্যে তিনজন সাঁতরে নিরাপদে উঠতে পারলেও আবির নিখোঁজ হয়ে যায়। খবর পাওয়ার পর মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ২৪ ঘণ্টা পর আজ সোমবার সকালে প্রায় ২০ ফুট পানির নিচ থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দুঃখজনক ঘটনা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে এবং একইসাথে নদীতে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button