চট্টগ্রাম বিভাগ

বিকল্প নেই! ২৫ কোটি গাছ লাগানোর বিশাল পরিকল্পনায় চট্টগ্রামের ডিসি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শনিবার (২৫ মে) সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য অর্জনের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। একই সাথে ডিসি পার্ককে একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে ডিসি পার্কে এই ১০ সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button