স্কুলে যাওয়ার পথে লরি উল্টে যা ঘটল… এলাকার মানুষের মন কাঁদিয়ে দিল

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারালো এক স্কুল ছাত্র। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জিহান (১০) আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে একই বিদ্যালয়ের ছাত্রী তানিসা আক্তার (১১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোজকার মতো জিহান ও তানিসা বিদ্যালয়ের উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই জিহান মারা যায় এবং তানিসা গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তানিসাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘাতক লরিটি উদ্ধার করেছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





