থামানো গেল না! স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে পালানোর পর যা হলো…

ধর্মসাগর পাড়ে বেড়াতে গিয়ে এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্ত্রীর সম্মান রক্ষায় এগিয়ে আসতেই বখাটেদের হামলার শিকার হন স্বামী। স্থানীয়দের সহায়তায় ১২ ঘণ্টার মধ্যে দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত জাকিয়া সুলতানা ও তার স্বামী কনস্টেবল কাজী আব্দুল্লাহ মো. জোবায়ের গত মঙ্গলবার বিকেলে ধর্মসাগর পাড়ে ঘুরতে যান। সেখানে থাকা তিন যুবক তাদের লক্ষ্য করে অশালীন মন্তব্য শুরু করে। প্রতিবাদ করলে কনস্টেবল জোবায়েরের ওপর হামলা করে তারা। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকার মো. রিফাত (১৯) এবং সদর উপজেলার ভুবনঘর গ্রামের সিয়াম (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে।





