চট্টগ্রাম বিভাগ

বাড়ির ছাদে ৭৫০ লিটার তেল! সুবর্ণচরে যা ঘটল রাতে

নোয়াখালীর সুবর্ণচরে এক বাসিন্দার বাড়ির ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত করা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এই অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের সূত্রমতে, বেশ কিছুদিন ধরে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকিতে গোপনে এই জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানিয়েছেন, জব্দকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে চর হাসান ভূঁইয়ার হাট বাজারের লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা হবে। এছাড়া, পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সেরাংকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button