চট্টগ্রাম বিভাগ

ভাবতে পারেন! মাদারীপুরে আইনজীবীদের ভোটে কে জিতল: চমকে যাবেন

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ফের চমক! সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট এমদাদুল হক খান এবং সাধারণ সম্পাদক পদে জেলা কৃষকলীগের নেতা মাহবুব হাসান শাকিল পুনরায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে এই ফলাফল ঘোষণা করা হয়। মোট ২৫৪ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে এমদাদুল হক খান ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজিত চ্যাটার্জি বাপ্পি ১০৫ ভোট পান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মাহবুব হাসান শাকিল ১৪১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলিউর রহমান দর্জি পান ১০৫ ভোট।

নির্বাচনে অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে জালালুর রহমান এবং সহ-সভাপতি পদে মাহবুব হাসান সরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে জাফর ইমাম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মুনির হাসান মিঠু, কোষাধ্যক্ষ পদে মহিদুল ইসলাম, সম্পাদক (আপ্যায়ন ও বিনোদন) পদে কামরুজ্জামান, সম্পাদক (মোহরার) পদে আজিজুল হক মুকুল, এবং সম্পাদক (লাইব্রেরি) পদে গোলাম মোস্তফা দেওয়ান নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে নাফিজ ইকবাল রহিম, হেলাল উদ্দিন, আতিকুর রহমান, সত্যেন কুমার ঢালী ও ডালিয়া আক্তার নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

ভোটের এই ফলাফলে আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আগামী দিনে সমিতি পরিচালনার ক্ষেত্রে নির্বাচিত নেতাদের ভূমিকা কেমন হবে, তা সময়ই বলে দেবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button