চট্টগ্রাম বিভাগ

কর্ণফুলী নদীতে ভাসমান ট্যাঙ্কার থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার, তোলপাড়!

চট্টগ্রামের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে একটি ভাসমান ট্যাঙ্কার থেকে প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের এক যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়।

বন্দর কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘ওটি কোরবান আলী শাহ’ নামের ট্যাঙ্কারটিতে অবৈধভাবে এই ডিজেল মজুত করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে প্রশাসন এই অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, অবৈধ জ্বালানি মজুত ও সরবরাহের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এটি পরিচালিত হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button