চট্টগ্রাম বিভাগ

গ্যাস সিলিন্ডার নিয়ে যা ঘটল! বড়সড় জরিমানা দুই প্রতিষ্ঠানে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের জলিল এলাকায় অভিযান চালিয়ে ‘ম্যাপ্স এলপিজি’ ও ‘জিহাদ ট্রেডার্স’ নামের দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, কিছু ব্যবসায়ী সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, পাইকারি পর্যায়ে ১,২৯০ টাকায় কেনা গ্যাস সিলিন্ডার খুচরা বাজারে প্রায় ১,৯০০ টাকায় বিক্রি হচ্ছিল। তিনি আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button