ইউনিয়ন পরিষদের গাছ যুবলীগ নেতার বাড়িতে! যা ঘটল জানলে অবাক হবেন

পিরোজপুরের জিয়ানগরে ইউনিয়ন পরিষদের অর্থায়নে লাগানো মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ মতে, বৃহস্পতিবার সকালে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের রোপণ করা গাছ দুটি কেটে নেন বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুম হাওলাদার ছগির। পরে শ্রমিক দিয়ে গাছগুলো নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করা হয় বলে জানা গেছে।
বালিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের উদ্যোগে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৩ নম্বর ওয়ার্ডে এই গাছগুলো রোপণ করা হয়েছিল। অভিযুক্ত মাসুম হাওলাদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বালিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল জানিয়েছেন, গাছগুলো ইউনিয়ন পরিষদের অনুমতি ছাড়াই কেটে নেওয়া হয়েছে। বর্তমানে গাছগুলো ওয়ার্ড ইউপি সদস্য নাসির উদ্দিন সেন্টুর জিম্মায় রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





