চট্টগ্রাম বিভাগ
মাকে গলা কেটে হত্যা: অবশেষে ধরা পড়ল কুলাঙ্গার ছেলে ও পুত্রবধূ!

আলোচিত মা হত্যা মামলায় অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে ঘাতক ছেলে ও তার স্ত্রী। বুধবার রাতে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল তারা। গ্রেপ্তারকৃতরা হলেন, বাঁশখালীর বৈলছড়ী ইউপির, পূর্ব- বৈলছড়ীর অভ্যারখিল এলাকার জনৈক মোজাফফর আহমদের ছেলে মো. কাসেম (২৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (২৫)।
উল্লেখ্য, ২০২২ সালের ৫ জুন ছেলে কাসেম তার মা রেহেন বেগমকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিল। বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





