চট্টগ্রাম বিভাগ

বাবা দিল তাড়িয়ে, প্রতিবন্ধী এনামুলসহ ৪ ভাইবোন এখন কোথায়?

মা-মারা যাওয়ার পর বাবার অবহেলায় ঠাঁই হয়নি প্রতিবন্ধী এনামুলসহ চার ভাইবোনের। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চার ভাইবোন বর্তমানে পটুয়াখালীর দুমকীতে বৃদ্ধ নানা-নানির আশ্রয়ে দিন কাটাচ্ছে। ছোটবেলা থেকেই এনামুল ডান হাত ও ডান পা অচল, তবুও সে এসএসসি পরীক্ষার্থী। মায়ের মৃত্যুর দুই বছরের মাথায় বাবা দ্বিতীয় বিয়ে করার পর এতিম ভাইবোনদের ঠাঁই হয়নি নতুন সংসারে। ৯ বছর ধরে তার নানার সংসারে তাদের আশ্রয়। নানা-নানি বয়সের ভারে নুয়ে পড়ায় তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সরকারি সহায়তা চেয়েছেন এনামুলের নানা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button