চট্টগ্রাম বিভাগ

ভাইরাল হলো দুই কিশোরের ঝুলন্ত ও ভাসমান লাশ! এলাকায় চাঞ্চল‍্য

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবের আমেজ ফিকে করে দেখা দিয়েছে দুশ্চিন্তা। পৃথক স্থান থেকে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডে একটি আমগাছে আশিক বর্মন (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ এবং উপজেলার মহেশপুর গ্রামের একটি পুকুরে আতিকুল ইসলাম (১৯) নামে আরেক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত আশিক বর্মন গোপীনাথপুর মনতলা গ্রামের বাদল বর্মনের ছেলে এবং পেশায় ইজি বাইক চালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মঙ্গলবার রাতে জরুরি কাজে বাইরে গিয়ে আর ফেরেননি। পরদিন সকালে বাড়ির পাশের আমগাছে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

অন্যদিকে, মহেশপুর গ্রামের আতিকুল ইসলাম চার দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকালে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button