মৃত্যুর মুখ থেকে ফিরলেন ১৪ জেলে! আরাকান আর্মির হাতে বন্দী থাকার পর যা ঘটল…

অবশেষে দেশে ফিরলেন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ বাংলাদেশি জেলে। মঙ্গলবার রাত ১১টার দিকে একটি মাছ ধরার ট্রলারে করে তারা টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকতে পৌঁছান। গত ২৮ মার্চ সকালে নাফ নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তিনটি মাছ ধরার নৌকাসহ এই জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
দেশে ফেরা এক জেলে জানান, তিন দিন আটকের পর তাদের ছেড়ে দেওয়া হয়। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “ফিরে আসতে পেরে খুব খুশি। আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। ধরে নিয়ে যাওয়ার পর আমাদের ব্যাপক মারধর করা হয়েছে। কোনো খাবারও দেওয়া হয়নি।”
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, তিনটিempty নৌকাসহ ১৪ জন জেলে ফিরে এসেছেন।





