চট্টগ্রাম বিভাগ

জমির বিরোধে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা, অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল সজীব!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় সাইদুল ইসলাম সজিব (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

গত শনিবার (২৮ মার্চ) সকালে লোচনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। নিহত সজীব বরিশাল সরকারি কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন। তার বাবা আবুল হোসেন খান অভিযোগ করেছেন, শনিবার সকালে তাদের বসতবাড়ির জমি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকানঘর উত্তোলনের কাজ শুরু করলে একই গ্রামের মিলন খান তার দলবল নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সজিব গুরুতর আহত হন।

প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অন্য চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এই ঘটনায় নিহত সজীবের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ উঠেছে। বরং পুলিশের বিরুদ্ধে আসামিদের পক্ষ নিয়ে মিথ্যা মামলা রেকর্ড করার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে জনমনে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button