চট্টগ্রাম বিভাগ

হঠাৎ কি ঘটল ধামুরা বন্দরে? আগুনের লেলিহান শিখায় মুহূর্তে ছারখার ৮ ব্যবসা!

বরিশালের উজিরপুরের ঐতিহ্যবাহী ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এতে কোটি টাকার মালামাল ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বন্দরের পূর্ব পাড় বাসস্ট্যান্ডের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে একটি টাইলসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে তা। স্থানীয়রা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পোল্টি ফিড, স্টিলের দোকান, ফার্নিচার, সেনেটারি মালামাল, টাইলস, ফিস ফিডসহ মোট আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় কোটি টাকার ক্ষতির দাবি করেছেন।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button