চট্টগ্রাম বিভাগ

হঠাৎ তামাক চাষিকে অপহরণ: দশ লক্ষাধিক টাকা মুক্তিপণ দাবি! এলাকায় চরম আতঙ্ক

কক্সবাজারের রামু থেকে এক তামাক চাষিকে অপহরণের ঘটনা ঘটেছে নাইক্ষ্যংছড়িতে। অপহৃত রিদুয়ান করিম মিন্টু (৪০) বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লতা বইন্না দশতলা এলাকা থেকে অপহৃত হন। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় তামাক ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃতের পরিবার সূত্রে জানা গেছে, অপহরণকারীরা তার মুক্তির জন্য দশ লক্ষাধিক টাকা মুক্তিপণ দাবি করেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অপহৃতের দ্রুত মুক্তির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button