চট্টগ্রাম বিভাগ

ফৌজদারহাটে বিশাল অভিযান! ২৫ হাজার লিটার তেলসহ ধরা পড়ল…

চট্টগ্রামের ফৌজদারহাটে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় ছলিমপুর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্যাংকি থেকে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। তবে, এই মজুতের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সেসময় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ছলিমপুর আবাসিকের গেইট এলাকায় টিন দিয়ে ঘেরা একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালানো হয়। সেখানে শত শত তেলের ড্রাম এবং তিনটি বড় ট্যাংকি পাওয়া যায়। ট্যাংকি তিনটিতে মোট ২৫ হাজার লিটার তেল মজুত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিনটি কোম্পানির নামে এখানকার চোরাই তেলের ব্যবসা চলছিল।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, জ্বালানি তেলের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। এ পর্যন্ত প্রায় অর্ধশত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, সরকারের কাছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং এই ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে প্রশাসন তৎপর রয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button