চট্টগ্রাম বিভাগ
লিটার প্রতি কম দেওয়া পাম্প মালিককে যা করল ভ্রাম্যমাণ আদালত!

বরগুনার আমতলীতে হঠাৎ অভিযান চালিয়ে এক ফিলিং স্টেশনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিমাণে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। রোববার বিকেলে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে রহমান ফিলিং স্টেশনের মালিক আব্দুর রহমান তালালকে দেখা যায়, তিনি এক লিটার তেলের বদলে প্রায় ৮০০ গ্রাম তেল বিক্রি করছিলেন। এমন অভিযোগে পাম্প মালিককে তাৎক্ষণিক জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এমন অভিযান অব্যাহত থাকবে।





