চট্টগ্রাম বিভাগ

পুকুর খোঁড়াখুঁড়িতে মিলল তাজা বোমা! যা ঘটল ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে পুকুর খনন করার সময় একটি তাজা মর্টারসেল উদ্ধার করেছে স্থানীয় মাটিকাটা শ্রমিকরা। গতকাল রোববার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। ভাষা সৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ-এর গ্রামের বাড়িতে পুকুর খনন করছিলেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারসেলটিকে দড়ির বেষ্টনি দিয়ে ঘিরে রাখে। পুলিশের ধারণা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহার করা হয়েছিল। আজ সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জানিয়েছে, কুমিল্লা থেকে আসা আর্টিলারি সেল ডিস্পোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করবে। মর্টারসেলের খবর পেয়ে গ্রামের বিভিন্ন বয়সী মানুষ ভিড় করলেও, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button