চট্টগ্রাম বিভাগ

হঠাৎ নিখোঁজ শ্রমিক, দুই দিন পর ডোবায় মিলল বীভৎস লাশ! কেন এমন হলো?

নোয়াখালীর কবিরহাটে এক ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে উদ্ধার হয়েছে মো. সোহেল রানা (২৪) নামে ওই শ্রমিকের ভাসমান লাশ। রোববার (২৯ মার্চ) সকালে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিস সংলগ্ন ডোবায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা।

নিহত সোহেল রানা নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং সেখানে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করেছেন, গত শুক্রবার সকালে তার ছেলে কাজে না গেলে বিকেলে তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং তারপর থেকেই সোহেল রানা নিখোঁজ ছিলেন।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাননি। রোববার সকালে ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ধারণায়, মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মৃত্যু হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button