চট্টগ্রাম বিভাগ

হাটহাজারীতে এই ঘটনার পর যা ঘটল… শিশু হত্যার রোমহর্ষক তথ্য ফাঁস!

চট্টগ্রামের হাটহাজারীতে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। দুইদিন ধরে নিখোঁজ থাকা ১১ বছরের শিশু আরেফিন আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) আমান বাজার বনফুলের পেছনের তুলা ফ্যাক্টরিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তুলার বস্তার নিচে শিশুটির লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আরেফিন আক্তার ওই এলাকার মোহাম্মদ রবিউল ইসলামের মেয়ে। পরিবার জানিয়েছে, গত ২৬ মার্চ আরেফিন আক্তার নিখোঁজ হওয়ার পর থেকেই তার কথিত মামা ফয়সাল পলাতক। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পরিবার।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button