চট্টগ্রাম বিভাগ

খেলার ছলে ট্রাকের নিচে গিয়ে যা ঘটল… ৩ বছরের আরিয়ানের মৃত্যুতে এলাকায় শোক

চাঁদপুরের সদর উপজেলার মনিহারে খেলতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে আরিয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (আজ) সকালে হাজীগঞ্জের বাকিলা সড়কে কামরাঙ্গা-মনিহার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান রিপনের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে মায়ের সঙ্গে খালার বাড়ি এসেছিল আরিয়ান। শনিবার সকালে দক্ষিণ মনিহার এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের নিচে ঢুকে পড়ে সে। অন্য শিশুদের সঙ্গে খেলার সময় এই ঘটনা ঘটে। অজান্তে ট্রাকটি চালু করলে শিশুটি চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. তানভীর হাসান শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা আবদুর রাজ্জাক ছৈয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের দাবি, ট্রাকটি বালুমহলের মালিক মো. লালুর ছেলের ছিল এবং এতে বালু বোঝাই ছিল।

থানার অফিসার ইনচার্জ আবদুল জব্বার জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি আইনগতভাবে প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি শোকে ভেঙে পড়েছে। শত শত গ্রামবাসী আরিয়ানের বাড়িতে ভিড় জমিয়েছে। এলাকায় বিরাজ করছে গভীর শোকের পরিবেশ।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button