চট্টগ্রাম বিভাগ

একই মহাসড়কে মৃত্যুর মিছিল! ঈদে যা ঘটল তা জানলে চমকে যাবেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এবারের ঈদুল ফিতরের ছুটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। গত ১৬ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মাত্র ১১ দিনে ৩৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এই ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার অংশে এসব দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মূলত চালকদের অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, নিয়ম অমান্য করা এবং অসচেতনতার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনার পর তদন্ত হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার ফলে চালকদের মধ্যে আইন ভঙ্গের প্রবণতা বাড়ছে।

ঈদের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ঢাকা মেইল ট্রেনের ধাক্কায় মামুন পরিবহনের একটি বাস দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় ১২ যাত্রী নিহত এবং ১৮ জন আহত হন। এছাড়াও, বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের পাঁচজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার ঈদুল ফিতরের ছুটিতে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে পুলিশের দায়িত্বের অবহেলা এবং অবৈধ থ্রি-হুইলার চালকদের কাছ থেকে মাসোয়ারা নেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। হাইওয়ে পুলিশের আরও কঠোর ভূমিকা না নিলে এই মৃত্যুর মিছিল অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন বিশিষ্টজনেরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button