চট্টগ্রাম বিভাগ

৩০ গ্রামে হঠাৎ ঈদ! জানলে অবাক হবেন আসল কারণ…

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৩০ গ্রামের মানুষ আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা এই ভিন্ন দিনে ঈদ পালন করছেন।

সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ঈদ উদযাপিত হচ্ছে, যার সঙ্গে মিল রেখেই শরীয়তপুরের শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা ঈদুল ফিতর পালন করছেন। শুক্রবার (১৯ মার্চ) সকালে জেলার প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হবে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ মাঠে। এই ৩০ গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপন করবেন।

প্রতি বছরের ন্যায় এবারও সুরেশ্বর দরবার শরীফের এই অনুসারীরা তাদের ঐতিহ্য মেনে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন। এই ভিন্ন দিনে ঈদ উদযাপনের প্রথা ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button