আন্তর্জাতিক

বিমান হামলায় ৭ ইরানি কমান্ডার নিহত: কার হাতে প্রাণ গেল?

সোমবার ইরানের সাত সামরিক কমান্ডার বিমান হামলায় নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে রয়েছেন দেশটির প্যারামিলিটারি বাসিজ ফোর্সের মেজর জেনারেল শাহীদ মোহাম্মদ সিরাজী, যিনি সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ড অফিসের প্রধান ছিলেন। এছাড়া, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের গোয়েন্দা শাখার উপপ্রধান রাইডার জেনারেল শাহীদ সালেহ আসাদীও একই হামলায় প্রাণ হারিয়েছেন। বাকি পাঁচ নিহত সামরিক কমান্ডারের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে ইরান।

উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের এমন আকস্মিক মৃত্যু মধ্যপ্রাচ্যে এমনিতেই চলমান উত্তেজনাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনার বিস্তারিত তথ্য ও প্রকৃত হামলাকারী সম্পর্কে আরও তথ্যের জন্য অপেক্ষা করছে আন্তর্জাতিক মহল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button