আন্তর্জাতিক

উপসাগরে ইরানের হামলা, দোহা-দুবাইয়ে বিস্ফোরণের খবর

পারস্য উপসাগর এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইরানের বিমান বাহিনী। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি এই হামলার খবর নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা কয়েকটি ধাপে এই অভিযান পরিচালনা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই হামলার পরই সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং ইসরায়েলের তেল আবিবে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দুবাইয়ে একাধিক বিকট শব্দ শোনা যাওয়ার খবর মিলেছে। অন্যদিকে, কাতারের বাসিন্দারা জানিয়েছেন, দোহার অন্তত ১১টি স্থানে বিস্ফোরণ হয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় নতুন করে আটজন আহত হয়েছেন, যা নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জন। দেশের বিভিন্ন এলাকায় সীমিত পরিসরে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। এই হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই ঘটনা পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button