খুলনা বিভাগ

খুলনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

খুলনায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিপন কুমার দাস (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খালিশপুর পিপলস গেট এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

খালিশপুর থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি প্রথম শ্রেণির ছাত্রী। শনিবার বিকেলে প্রাইভেট পড়া শেষে সে বাসায় ফেরে। তার মা একজন গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন এবং সেসময় পাশের একটি বাড়িতে কাজের জন্য গিয়েছিলেন। কাজ শেষে মা ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন।

কিছুক্ষণ পর শিশুটি অভিযুক্ত শিপন কুমারের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে মায়ের কাছে আসে। কান্নার কারণ জানতে চাইলে সে জানায়, দুপুর ১টার দিকে খাবার কিনে দেওয়ার কথা বলে শিপন তাকে ডেকে নিয়ে রেজাউল করিমের বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য শিপন তাকে হুমকিও দেয়।

অভিযুক্ত শিপন কুমার দাস একই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতো। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, বিশেষ করে যারা দৈনন্দিন প্রয়োজনে নিজেদের সন্তানদের ঘরে রেখে কাজে যান, তাদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী শিশুটির মা খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার রাতেই পুলিশ অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করে। এই ঘটনার সুষ্ঠু বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button