জাতীয়
ওমরাহ শেষে দেশে ফিরলেন নাহিদ ইসলাম, বিমানবন্দরে যা ঘটল!

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার দুপুরে ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় ঢাকা মহানগর উত্তর এনসিপি। দলের আহ্বায়ক আরিফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাহিদ ইসলামকে। এই প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মীরা ছিলেন আনন্দিত।





