জাতীয়

বায়তুল মোকাররম উত্তরের ঘটনায় যা ঘটল, পুলিশ ঘিরে ফেলল এলাকা!

রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য ঢাকা মহানগরীর উদ্যোগে একটি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও বাদ আসর বিকেল ৫টার পর বিক্ষোভ শুরু হয়।

এক ঘণ্টা দেরিতে বিক্ষোভ শুরু হলেও নির্ধারিত সময়ের আগেই বায়তুল মোকাররমের উত্তর গেইটে ব্যাপক জনসমাগম দেখা গেছে। বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে অবস্থান নিয়েছেন। সমাবেশ ও বিক্ষোভ উপলক্ষে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button