খেলা
সাফজয়ী যুব দলকে অবিশ্বাস্য অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা! কি বললেন তিনি?

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ ফুটবল দল। এই ঐতিহাসিক বিজয়ে দেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলের এই রোমাঞ্চকর জয় বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, এই সাফল্য তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে। তিনি এই বিজয়কে জাতির জন্য গর্ব উল্লেখ করে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।





